ফটো সাংবাদিক আজমল আলী স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০

ফটো সাংবাদিক আজমল আলী স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে

সিলেট : সিলেট প্রতিদিনের স্টাফ ফটোগ্রাফার আজমল আলী স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাবার ঘোষণা দিলেন। শনিবার রাতে তিনি প্রতিদিনের নির্বাহী সম্পাদক দেবব্রত রায় দিপনের কাছে লিখিত আবেদনে কোয়ারেন্টিনে থাকার বিষয়টি তুলে ধরেন। আবেদনপত্রে আজমল উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একাধিকবার নগরভবনে যাওয়া-আসা করতে হয়েছে। বর্তমানে সিসিক মেয়রের ব্যক্তিগত সহকারী শনিবার করোনা আক্রান্ত হওয়ার সংবাদে আমি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্বান্ত গ্রহণ করেছি।

২৪ মে রোববার থেকে তিনি সকল প্রকার সংবাদ সংগ্রহ থেকে বিরত থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকায় পেশাগত দায়িত্ব পালন করা থেকে বিরত থাকবেন, সেই সাথে বর্তমানে কাউকেই জরুরী প্রয়োজন ছাড়া সকল প্রকার যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, আজমল আলী সিলেট প্রতিদিনের পাশাপাশি দৈনিক সবুজ সিলেট পত্রিকায়ও স্টাফ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..