সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা সংক্রমন ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী- খোলা মাঠে বা ময়দানে এবার ঈদের নামাজ আদায় করা যাবে না।
ফলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এবার ঈদ উল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে হযরত শাহজালাল (র:) জামে মসজিদে হবে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত।
হযরত শাহজালাল (র:) জামে মসজিদের খতিব আসজাদ আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মসজিদের ভিতরে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, মসজিদের বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd