সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
দক্ষিণ সুরমা সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার তালিকায় ব্যাপক অনিয়ম দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো ওয়ার্ডে সচ্ছল আওয়ামী নেতা ও তার আত্মীয় -স্বজনদের মোবাইল নম্বার ঢুকানো হয়েছে তালিকায়।
যে কারনে, প্রধানমন্ত্রী ঈদ উপহারের টাকা সঠিক মানুষরা পাচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাপুর গ্রামের আলম রেজা তালিকায় তার নাম অন্তরভুর্ক্তসহ তার পরিবারের আপন ভাই সেলিম রেজা, বোন আফিয়া সুলতানা লিলি, মামাতো ভাই নবীন আহমদ, মামাতো ভাই আশরাফ ইমনসহ ৫ জনের মোবাইল নম্বর স্বজনপ্রীতির মাধ্যমে ঢুকিয়েছেন। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবিলম্বে এই তালিকা সংশোধনের দাবি জানান তারা।
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর মাধ্যমে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করার দাবি তুলেছেন সচেতন মহল।
এদিকে, লালাবাজার ইউনিয়ন পরিষদের নাগরিক না হয়েও বহিরাগত লোক এই তালিকায় প্রবেশ করেছেন। বহিরাগত লোকের নাম- আব্দুর রকিব। তিনি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নাগরিক ও ভোটার। লালাবাজারের কেউ নয়। এ বিষয়ে লালাবাজারের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম রেজা কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘ তালিকায় সিটির কোনো লোক নাই।
অামার কেউও এই তালিকায় নাই।’ এ বিষয়ে লালাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন বলেন, আমি মেম্বার হিসাবে কমিটির সভাপতি থাকলেও স্বাধীনভাবে কাজ করতে পারছিনা। আলম রেজা জোরপূর্বকভাবে তালিকায় তার আত্মীয়- স্বজনদের নাম ঢুকিয়েছেন। এতে সঠিক মানুষদের নাম দিতে পারিনি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মিন্টু চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি তালিকাটি যাচাই-বাছাই করার। বিষয়টি খতিয়ে দেখা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd