সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টালে ‘সিলেটে ৩নং খাদিমনগর ইউপির চেঙ্গেরখালে নৌযানে চাঁদাবাজি‘ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের টিল্লাপাড়া গ্রামের বাসিন্ধা সুরমান আলী, কছির আলী, মইন উদ্দিন ও সাইদুল ইসলাম।
তারা ক্রাইম সিলেটে পাঠানো একটি প্রতিবাদ লিপিতে বলেন, ৩নং খাদিমনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত নদী থেকে বালু উত্তোলন ও টেক্স আদায় করার কথা উল্লেখ করা হয়েছে এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এমনকি আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অপবাদ দিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য ব্যবহার করা হয়েছে।
একটি মহল সংবাদ দাতাকে মিথ্যা,বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে। সংবাদটি সম্পুর্ণ বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই আমরা সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি এবং সেই সাথে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd