সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি হলেন নগরীর ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু)।
রোববার (১৭ মে) ওই কাউন্সিলরের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে ১৩ নং ওয়ার্ডের ত্রাণ বঞ্চিত বাসিন্ধারা।
অভিযোগ সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারগুলো অনেক কষ্টে জীবন-যাপন করছে। তারা এখন পর্যন্ত কাউন্সিলরের কাছ থেকে কোন ধরণের সরকারি খাদ্য-সামগ্রী পায়নি। কাউন্সিলর ত্রাণগুলো সমান ভাগে বিতরণ না করে তার পছন্দের লোকজনের মধ্যে বিতরণ করছেন। কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু ‘র লোকজন কয়েকবার এই অসহায় লোকদের ভোটার আইডি ও ছবি সংগ্রহ করছেন ঠিকই। কিন্তু তাদের কোন ধরণের ত্রাণ সামগ্রী দেননি।
কাউন্সিলরের কাছে সাধারণ মানুষ ত্রাণের জন্য গেলে তিনি ‘ত্রাণ নাই’ বলে ফিরিয়ে দেন। এতে করে তিনি সরকারি বরাদ্দের ত্রাণ প্রকৃত গরিব ও অসহায় মানুষদের বিতরণ না করে দলীয় ও পছন্দের লোকজনের নিকট বিতরণ করছেন। এ কারণে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ত্রাণ বঞ্চিতদের মধ্যে খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে।
অভিযোগকারীরা হলেন সিসিকের ১৩ নং ওয়ার্ডের বাসিন্ধা মাকরুজ্জামান কমরু, রাজু বড়ুয়া, পুলক, সৈকত দাশ, বাপ্পী বড়ুয়া, আলেক হোসাইন, জুমন পাল, তম্নয় বড়ুয়া, গিরিশ বাবু, সুমন, জিয়া উর রহমান, দিলাল, দেবু বড়ুয়া, রিকেন গাজী, আইনুল হক, জুয়েল আহমদ, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, মাইন উদ্দিন ও আবু বক্কর প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নিচ্ছেন ত্রাণ বঞ্চিতরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd