এ এসআই অরুনকে নিয়ে প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

এ এসআই অরুনকে নিয়ে প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

গত ১৩ মে ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টালে ‘নগরীতে এ এসআই অরুনের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এ এসআই অরুন।তিনি প্রতিবাদে উল্লেখ করেছেন যে, ওই সংবাদের তথ্য ও উপাত্ত ভুল ছিল। এতে তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভুল তথ্য ব্যবহার করে সংবাদ লেখায় ওই সংবাদের রিপোর্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা ক্রাইম সিলেট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ এসআই অরুন সম্পর্কে যে সব তথ্য প্রকাশ করা হয়েছে তাতে ওই পুলিশের সুনাম ও ভাবমূর্তি যথেষ্ট ক্ষুন্ন হয়েছে। ক্রাইম সিলেটে সর্বদা পুলিশের পক্ষে সংবাদ প্রকাশ করে থাকে। তাই উক্ত প্রকাশিত সংবাদের কারনে ক্ষতিগ্রস্থ পুলিশের এ এসআই অরুনের নিকট আমরা দুঃখিত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..