সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুজনের মৃত্যু, সুস্থ ২

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুজনের মৃত্যু, সুস্থ ২

স্টাফ রিপোর্টার :: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এছাড়া আজ হাসপাতাল থেকে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, বুধবার দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু নিশ্চিত করে তিনি বলেন, মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল।

এ পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও চারজন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে আরও তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..