সিলেট মহানগর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হেলাল আহমদকে সহ-সভাপতি বলে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত ১১ মে ক্রাইম সিলেটে প্রকাশিত ‘নিরাপত্তা চেয়ে নগরীর ১১ নং ওয়ার্ড আ‘লীগ নেতা হেলালের থানায় জিডি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের সদস্য হেলাল আহমদকে সহ-সভাপতি বলা হয়েছে। কিন্তু হেলাল আহমদ ওই ওয়ার্ড আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য।
মঙ্গলবার ১৩মে ক্রাইম সিলেটে পাঠানো এক প্রতিবাদ লিপিতে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বকস সালাই, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম (বদরু) ও সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই বলেন, হেলাল আহমদ একজন সাধারণ সদস্য তিনি তাদের পারিবারিক বিরোধে দলের মিথ্যা পদবি ব্যবহার করায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সেজন্য হেলালের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মহানগর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি