সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার টাকা দিয়ে ৮৯টি পরিবারে ঈদ-উল-ফিতরের জন্য চিনি ও সেমাই বিতরণ করেছেন।
এরআগে করোনার সংকটকালীন সময়ে অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার নিজ উদ্যোগে কানাইঘাট সদর ও পৌরসভায় প্রায় ২’শ পরিবারে চাল বিতরণ করেন। অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ। সৎ ভাবে জীবনযাপন করি। দীর্ঘদিন কানাইঘাট সরকারী কলেজে অধ্যক্ষ ছিলাম, বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। আমি সব-সময় চাই মানুষের পাশে থেকে তাদের সেবা করতে।
এই সংকটময় মুহুর্তে আমি আমার সাধ্যানুযায়ী এলাকার অসহায় মানুষজনকে সহযোগিতা করছি। মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার টাকা দিয়ে ৮৯টি পরিবারে চিনি ও সেমাই দিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব-সময় ভালো কাজ করতে পারি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd