গোয়াইনঘাটে মেসার্স মামুন এন্টারপ্রাইজ’র টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০

গোয়াইনঘাটে মেসার্স মামুন এন্টারপ্রাইজ’র টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে মেসার্স মামুন এন্টারপ্রাইজ এর মাধ্যমে ন্যায্য মূল্যে (টিসিবি)’র পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ সোমবার (১১ মে) গোয়াইনঘাট বাজারে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস প্রমুখ।

টিসিবির ডিলার ও মেসার্স মামুন এন্টারপ্রাইজ‘র মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ডাল, সয়াবিন তেল, চিনি, ছোলা ও খেজুর সুলভ মূল্যে বিক্রয় করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..