দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন: মামলা দায়ের , আটক ১

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন: মামলা দায়ের , আটক ১

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমায় জমি বিরোধের জের ধরে ভাতিজার হাতে আব্দুল জব্বার (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার (৮ মে) বিকেল আড়াইটার দিকে লালাবাজারের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় ফাহিম আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে আব্দুস সাত্তারের ছেলে ও নিহত আব্দুল জব্বারের ভাতিজা।

পুলিশ জানায়, পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে ফাহিম আহমদ তার চাচা আব্দুল জব্বারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুত্বর আহত হন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা (নং-১০, তাং-০৮/০৫/২০২০ইং)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনার সাথে জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..