গোয়াইনঘাটে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

গোয়াইনঘাটে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে এই প্রথম করোনার উপর্সগ নিয়ে আক্রান্ত ব্যাক্তি মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১২ টায় চিকিৎসাধীনবস্থায় ওনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ওনার নাম আকলু মিয়া (৭৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা।

জানাযায়, তিনি মাস খানেক নমুনা পরীক্ষার জন্য দেন সিলেট ওসমানী হাসপাতালে। চলতি মাসের ২ দারিখ মেডিকেল রির্পোট পজিটিভ আসায় ইউএও গোয়াইনঘাট নাজমুস সাকিব, ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ ও মেডিকেল অফিসার ওনার বাড়ীতে গিয়ে আশপাশের ১২টি বাড়িসহ গ্রামের মসজিদ লকডাউন ঘোষণা দেন এবং রোগী অতিরিক্ত বয়স্ক হওয়ায় মানবিকদিক বিবেচনা করে বাড়ীতেই যাবতীয় চিকিৎসা প্রদান করা হয়।

জানতে চাইলে ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে বলে শনিবার সকাল ৮ টার দিকে মৃতের লাশ দাফন করা হবে। এরির্পোট লেখা পর্যন্ত লাশ বাড়ীতে রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..