গোয়াইনঘাটে পুলিশের সহায়তায় করোনায় মৃত্যুবরণকারী বৃদ্ধের দাফন সম্পন্ন : বাড়ি লকডাউন

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ৯, ২০২০

গোয়াইনঘাটে পুলিশের সহায়তায় করোনায় মৃত্যুবরণকারী বৃদ্ধের দাফন সম্পন্ন : বাড়ি লকডাউন

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে করোনায় মৃত্যুবরণকারী বৃদ্ধের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন আকলু মিয়া (৭৫) নামের ওই ব্যক্তি।

তিনি গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। আজ শনিবর সকাল ৮টায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব, ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, এসআই আব্দুল মান্নান, মেডিকেল টিমের একাধিক সদস্য।

জানা গেছে, মাস খানেক পূর্বে ওই ব্যক্তির স্যাম্পল সংগ্রহ করা হয়। তার করোনার রিপোর্ট পজিটিভ আসায় গত ২ মে গোয়াইনঘাটের ইউএনও নাজমুস সাকিব, ওসি মোঃ আব্দুল আহাদ ও মেডিকেল টিম তার বাড়ীতে গিয়ে আশপাশের ১২টি বাড়িসহ গ্রামের মসজিদ লকডাউন ঘোষনা দেয় এবং রোগী অতিরিক্ত বয়স্ক হওয়ায় মানবিক দিক বিবেচনা করে বাড়ীতেই যাবতীয় চিকিৎসা প্রদান করা হয়। ওসি মোঃ আব্দুল আহাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৮ টার দিকে মৃতের লাশ দাফন করা হয়েছে।

ইউএনও গোয়াইনঘাট নাজমুস সাকিব জানান, যথাযথ নিয়মে লাশ দাফন করা হয়েছে। মৃতের বাড়ি লকডাউন রয়েছে এবং নিহতের পরিবারের লোকজনের নমুনা প্রেরন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..