শ্বাসকষ্ট নিয়ে ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলামের মৃত্যু

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০

শ্বাসকষ্ট নিয়ে ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলামের মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে সঙ্গে থাকা আসলাম রহমানের সহকর্মী ইমরান জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আসলামকে শান্তিবাগের বাসা থেকে জরুরি ভিত্তিতে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।

এরপর তাৎক্ষনিক তাকে ঢামেকের করোনা ইউনিটে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..