সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: করোনা সংকটমুহুর্তে মাহে রমজান উপলক্ষ্যে কানাইঘাটের বিভিন্ন এলাকায় বেশ কিছু পরিবারে বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির।
জানা যায়, আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় ইসলাহুল মুসলিমিন নেতৃবৃন্দের সাথে নিয়ে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
তিনি বিভিন্ন দুর্যোগ মুহুর্তে ইসলাহুল মুসলিমীন পরিষদ কর্তৃক কানাইঘাটের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা প্রকার সহযোগিতা সহ করোনা সংকটকালীন সময়ে পরিষদের পক্ষ থেকে বেশ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করায় সংস্থার নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসহায় মানুষের দাঁড়ানোর জন্য দেশি-বিদেশি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd