সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মহিলা কাউন্সিলর মিনা রাণী পালকে জড়িয়ে অপবাদের ঘটনায় পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৬ মে বুধবার ক্ষুব্দ পৌরবাসীর মধ্যে অনেকে বলেন, দুই বারের সফল কাউন্সিলর মিনা রাণী পাল। তাকে জড়িয়ে একটি মহলের অপ-প্রচার কোন অবস্থায় মেনে নেয়া যাচ্ছে না। তাই অপবাদকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সফল কাউন্সিলর মিনা রাণী পালের পক্ষে গণ-জোয়ার সৃষ্টি করতে হবে।
তবে মহিলা কাউন্সিলর মিনা রাণী পাল বলেন, আমার ছেলের সাথে সংগঠন নিয়ে বিরোধের কারণে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে। আমি এসব মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, পৌরসভার মাধ্যমে বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ও পঙ্গু ভাতা পুরুষ কাউন্সিলরগণ দিয়ে থাকেন। এখানে মহিলা কাউন্সিলরের কোন দায়বোধ নেই। শুধু গর্ভবতী ভাতা দেন মহিলা কাউন্সিলরগণ। এক্ষেত্রে মহিলা কাউন্সিলর মিনা রাণী পালের কোন দোষ পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে অপ-প্রচার কোন অবস্থায় মেনে নেয়া যায় না। পৌর পরিষদকে নিয়ে অবশ্যই অপবাদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd