করোনার বিরুদ্ধে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছে পুলিশ

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

করোনার বিরুদ্ধে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে পুলিশ। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের ১ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ছয়জন। আক্রান্তের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩ জন। কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১৭৯ জন। কিন্তু সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা এখন পর্যন্ত করোনা মুক্ত। তবে সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন।

করোনার বিরুদ্ধে যুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।সরাসরি মাঠ পর্যায়ে করোনার বিস্তার রোধে কাজ করে যাচ্ছে পুলিশ।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের জানাজা, আক্রান্ত পলাতক রোগীদের ধরে আনাসহ দেশের এই সংকটে রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে সিলেট জেলা পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা জেনে-শুনেই জীবনের ঝুঁকি নিচ্ছেন। করোনার সংক্রমণ ঠেকাতে গিয়ে নিজের অজান্তেই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন পুলিশ দেশের সদস্যরা।

করোনার শুরু থেকে জনসমাগম রোধ, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার ও তাকে আদালতে প্রেরণ, খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি রোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, খোলা জায়গায় বাজার স্থানান্তর, মানুষের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক পাঠানো, অসুস্থ সাধারণ রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া ও চিকিৎসা পেতে সহায়তা করাসহ এই সংকটে সব ধরনের কাজ করছে এসপির নির্দেশে সিলেট জেলা পুলিশের সদস্যরা।

সিলেট জেলার সকল থানা এলাকার করোনা আক্রান্ত ও লকডাউন কৃত পরিবারের জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সেই সাথে এসপির পক্ষ থেকে তাদের সার্বিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। লকডাউন থাকাকালীন সময়ে থানা পুলিশের সদস্যরা এসব পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখাসহ সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..