সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: এবার লকডাউন অমান্য করে ময়মনসিংহ থেকে ট্রাকভর্তি মানুষ আসলো সিলেটে। বুধবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীতে এসে প্রবেশ করে। এর পূর্বে বিপুল পরিমাণ যাত্রী নিয়ে ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ, নরসিংদিসহ অন্য জেলাগুলো থেকে সিলেটে প্রবেশ করে যাত্রীবাহী ট্রেন, বাস, কাভার্ডভ্যান, শিক্ষাবোর্ডের মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন। এর পর থেকেই সিলেটে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান- ময়মনসিংহ থেকে ১২-১৫ জন মানুষ নিয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলের ভেতরের মসজিদ সংলগ্ন স্থানে এসে থামে একটি ট্রাক ।ট্রাকটির সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো-ট ২০৯৪৭৩ ।
এ ব্যাপারে আগতদের সাথে কথা বললে তারা জানায়- সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফাইলিং এর কাজের জন্য তারা এসেছেন।তারা সকলেই শ্রমিক। কাজ শেষ করে আগামীকাল তারা চলে যাবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd