গোয়াইনঘাটে কওমি মাদ্রাসায় চেক বিতরণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ৪, ২০২০

গোয়াইনঘাটে কওমি মাদ্রাসায় চেক বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনাভাইরাসে সৃষ্ট দেশের দুর্যোগময় মূহুর্তে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর প্রচেষ্টায় সিলেটের গোয়াইনঘাটের ১০ ইউনিয়নের ৩৬ বেসরকারি কওমি মাদ্রাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৪লক্ষ ২৫ হাজার টাকার বিশেষ বরাদ্দের চেক বিতরণ সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালদের হাতে চেক বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।

চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য সুবাস দাস, গোলাম সারওয়ার রাসেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক প্রমুখ।

চেক গ্রহীতা সমবেত আলেমদের উদ্দেশ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, কওমি মাদ্রাসাসহ সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুরক্ষায় সরকার আন্তরিক। আমাদের মন্ত্রীর প্রচেষ্টায় গোয়াইনঘাটের কওমি মাদ্রাসা সমূহে আজকে প্রধানমন্ত্রীর দেয়া এই ৪ লক্ষ ২৫ হাজার টাকা তার জ্বলন্ত উদাহরণ। কওমি মাদ্রাসার শিক্ষকসহ, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের সহযোগিতার প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..