সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: বর্তমানে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধাদের অন্যতম হচ্ছে পুলিশ। কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে করোনা যুদ্ধে ঝাপিয়ে পরে পুলিশ। করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরুতেই এর সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে জনসচেতনতা তৈরী করতে হাটে ঘাটে মাইকিং, লিফলেট বিতরন, জীবানুনাষক ছিটানো,হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করে পুলিশ। ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পুলিশের কাজের মাত্রাও বেরে যায়।
মানুষের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করা,আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে প্রেরন,লকডাউন নিশ্চিত করা,করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সৎকারের মত কাজ গুলো পুলিশকেই করতে হচ্ছে।
এর বাইরে মানবিক সহায়তা হিসেবে অসহায় মানুষদের নিকট খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে পুলিশ। এসব কাজ করতে গিয়ে নিজেরাই মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে করোনা মোকাবিলা ফ্রন্টলাইনে থাকা এই যোদ্ধারা।
পুলিশ সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় ২৩২ জন সহ মোট ৬৭৭ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শাহাদত বরন করেছেন ৫ জন। এই যখন সার্বিক অবস্থা তখন পুলিশের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি পুলিশের উচ্চ মহল কে ভাবিয়ে তুলেছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পুলিশের সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ইতিমধ্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম একাধিকবার পিপিই সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, করোনা পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে পুলিশ সবচেয়ে ঝুকির মধ্যে রয়েছে। বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের সকল সদস্যদের ব্যক্তিগত নিরপত্তার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।পুলিশ সদস্যদের গতানুগতিক প্রক্রিয়ায় করা ডিউটির কিছু ধরন পরিবর্তন এনেছি।তাদের বাসস্থান সহ খাবারের গুনগত মান বারানোর চেষ্টা করছি। পাশাপাশি পিপিই সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রতিনিয়ত সরবরাহ করছি এবং এটি আগামীতেও অব্যাহত থাকবে।জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য করোনা মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সম্মুখভাগে থেকে নিরলস দায়িত্বপালন করে যাচ্ছে বলে যোগ করেন তিনি।
আজ শনিবার ৩য় ধাপে পুলিশ সুপার ১১টি থানা সহ অন্যান্য ইউনিটের প্রতিনিধিদের নিকট পিপিই, আই প্রটেক্টর, ফেস প্রটেক্টর, সান গ্লাস সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ইমাম মোহাম্মদ সাদীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: লুৎফর রহমান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd