গোয়াইনঘাটে তরুণীর লাশ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

গোয়াইনঘাটে তরুণীর লাশ উদ্ধার, গ্রেফতার ১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেহপুর ইউনিয়নের গুলনি চাবাগান এলাকায় প্রেমের সম্পর্কে একাধিকবার দৈহিক সম্পর্ক করে অন্তঃসন্তা নারীকে গলায় ফাঁস দিয়ে আত্মা হত্যা করে গাছের সাথে ঝুলিয়েছে এক যুবক। এঘটনায় নিহতের বড় ভাই সুরেন মুন্ডা গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করলে পুলিশ জড়িত ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। নিহতের নাম সবিতা মুন্ডা (১৮)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, একই গ্রামের মুকুল কুর্মীর পুত্র সুভাস কুর্মী মেটন (২০) সবিতা মুন্ড(১৮)’র সাথে প্রেমের অভিনয় করে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলিয়া আসিতেছে। ধৃত আসামী বাদীর বোনকে বিবাহের প্রলোভন দিয়া ইতি পূর্বে একাধিকবার ধর্ষণ করেছে। একাধিকবার ধর্ষনের শিকার হয়ে একসময় সবিতা মুন্ডা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সুভাস কুর্মীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এনিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হওয়াতে প্রেমিক সুবাস কুর্মী ক্ষিপ্ত হয়ে গত ২এপ্রিল দুপুর অনুমান ২ঘটিকায় বাড়ির পিছনের চা-বাগানের ভিতরে ফের বিবাহের প্রলোভন দিয়া ধর্ষণ করে। পরবর্তীতে সবিতা মুন্ডু তার মাকে বিষয়টি অবহিত করলে সে স্থানীয় এলাকাবাসী ও ধৃতের পরিবারকে জানালে সুভাস কুর্মী তাকে বিয়ে করবে মর্মে সম্মতি ঞ্জাপন করে।
পরবর্তীতে সুবাস কুর্মী নিহত সবিতা মন্ডুকে হত্যার পরিকল্পনায় মেতে উঠলে গত ২৯এপ্রিল দিবাগত রাত অনুমান ৮ঘটিকার আসামী সুভাস কুর্মী মেটন (২০) তাহার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সবিতা মুন্ডার মোবাইল ফোনে কল দিয়ে বিবাহ করিবে বলিয়া আশ্বস্থ্য করে এবংতাহার সাথে দেখা করার জন্য বলে। পরিবারের অগোচরে সরল বিশ্বাসে সবিতা মুন্ডা আসামী সুভাস কুর্মী মেটন (২০) এর সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলে রাত অনেক হওয়াতে সবিতা আর ঘরে ফিরে আসেনি। পরদিন অনেক খোজাখুজির একপর্যায়ে (৩০এপ্রিল) বৃহস্পতিবার সকাল অনুমান ৬ ঘটিকার সময় চা বাগানের শ্রমিক শ্যামল রিকেয়্যাশন কাজে যাওয়ার পথে ০৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গুলনী চা বাগানস্থ নতুন লাইনের ১৩ নম্বর সেকশনের চা বাগানের ভিতরে একটি কাঁঠাল গাছের সহিত ওড়না দ্বারা ফাঁস লাগানো অবস্থায় সবিতা মুন্ডা (১৮)’র ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে বিষয়টি অবিহিত করলে থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় ও এসআই মহসিন ভূইয়া, থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত সঙ্গীও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে পৌছে সবিতা মুন্ডুার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, ‘স্থানীয় এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় ও এসআই মহসিন ভূইয়া, থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত সঙ্গীও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে পৌছে সবিতা মুন্ডুার লাশ উদ্ধার করেন। এরপর এসআই মহসিন ভূইয়া সুবিতা মুন্ডার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করেন’।
১মে রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুবিতা মুন্ডার লাশ সিওমেকে রয়েছে। অপরদিকে এঘটনায় জড়িত সুভাস কুর্মী মেটন থানা হাজতে রয়েছে আজ জেল হাজতে প্রেরণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..