সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে।
গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
গোডাউনের লোকজন বলছেন, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনিও একই দাবি করেছেন।
আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি।কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd