সেই আলোচিত লিপি চৌগাছায় আটক

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

সেই আলোচিত লিপি চৌগাছায় আটক

ক্রাইম সিলেট ডেস্ক : যশোরের কখনো সংবাদকর্মী, কখনো কলগার্ল, কখনো মানবধিকার কর্মী সেজে নানা অপরাধ করে বেড়ানো সেই দকব্যবসায়ী লিপি আক্তার চৌগাছায় ফেনসিডিলসহ আটক হয়েছে। লিপি চৌগাছা উপজেলার মাসিলা গ্রামের মৃত- হানিফের মেয়ে।
মঙ্গলবার দুপুরে তাকে শহরের সাবেক উত্তরণ সিনেমা হল এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেক ২৬ বোতল ফেনসিডিল ও ১ লিটার মাম পানির বোতলে রাখা ফেনসিডিল উদ্ধার হয়েছে।

চৌগাছা থানার ওসির রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের উত্তরণ সিনেমা হল এলকায় অভিযান চালিয়ে আলোচিত মহিলা মাদক ব্যবসায়ী লিপি আক্তারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাম পানির বোতলে ১ লিটার এবং ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।অভিযানের সময় বাড়িতে উপস্থিত অন্য তিনজন পুরুষ পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত লিপি যশোরের আলেচিত মহিলা মাদক ব্যবসায়ী। যে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি চৌগাছার একজন ইটভাটা ব্যবসায়ীর। মাদকগুলো যশোরে পাঠানোর উদ্দেশ্যে প্যাকেটকরণ চলছিল।

এই লিপি কিছুদিন আগে যশোর কোতয়ালী পুলিশের হাতে ওয়াকিটকিসহ গ্রেফতার হয়েছিলেন। কখনো সাংবাদিক বা কখনো সিআইডি পুলিশের পরিচয়ে ওয়াটকি নিয়ে যশোর জেলাসহ বিভিন্ন উপজেলায় একটি মোটরসাইকেল চালিয়ে দাপিয়ে বেড়াতেন তিনি। বিভিন্ন উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। লিপিসহ পলাতক তিনজনের নামে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিপির নামে যশোর কোতয়ালী থানায় মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি রিফাত খান রাজীব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..