সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে মানিকপুর ইউনিয়নের এক বৃদ্ধাকে ছেলে ও ছেলেদের বউ কতৃক বাড়ি থেকে বের করে দেওয়াসহ নানাবিধ নির্যাতনের অভিযোগ পেয়ে সেখানে ছুটে যান পুলিশ অফিসার জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি এই নির্যাতিত মাকে ডেকে ঘরে তুলে দেন ও মায়ের দায়িত্ব নেন। এবং দুই ছেলেসহ ছেলেদের বউদেরকে সর্তক করে আসেন ভবিষ্যতে মায়ের কোন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক পুলিশের এমন ভূমিকায় সচেতন এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
জানা যায় বাড়ির পুরো জায়গাটি মায়ের নামে থাকা সত্বেও ছেলেদের এমন অমানবিক আচরণে উপস্থিত সবাই হতবাক। সরেজমিনে দেখা যায় ছেলেরা তাদের বউদেরকে নিয়ে আলাদা আছেন মা নিজে রান্না করে খান।
পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ বলে এসেছেন মাসে ১৫ দিন করে দুই ছেলে মায়ের ভরণপোষণ ও দেখাশোনা করবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd