সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
ক্রাইম ডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা আরক্রান্ত নারীর খোঁজ মিলেছে। কিছুক্ষণের মধ্যে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হবে।
এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, হাসপাতাল থেকে পালিয়ে তিনি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে তার খোঁজ পাওয়া গেছে এবং তাকে হাসপাতালে আনা হচ্ছে। তার শারীরিক অবস্থা ভাল আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার একটি সন্তানের জন্ম দেন ঐ নারী। নবজাতক শিশুর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় শিশুটিকে স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিটে রাখা হয়। আর ঐ নারীর শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে আলাদা করে রাখা হয় এবং তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে নবজাতক শিশুটি মারা যায়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ নারীর করোনা পজেটিভ জানা গেলে তাকে আর হাসপাতালে পাওয়া যায়নি। তিনি পালিয়ে যান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd