সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া থানার এক পুলিশের জন্য ১৭ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। কুলাউড়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাঁদেরকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
আক্রান্ত পুলিশ সদস্যকে পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ১৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ কুলাউড়া থানার এক পুলিশ সদস্য (২৫) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠায়। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১ দিকে সিলেট থেকে জানানো হয় পুলিশ সদস্যের করোনা টেস্ট পজিটিভ।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে থাকা ১৭ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয় এবং শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তাঁদেরকে কোয়ারেন্টিনে রাখেন স্বাস্থ্য বিভাগ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd