সবাই কোয়ারান্টাইনে তাহলে অসহায়, নিঃস্ব, কর্মহীন মানুষের পাশে দাড়াবে কে?

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সবাই কোয়ারান্টাইনে তাহলে অসহায়, নিঃস্ব, কর্মহীন মানুষের পাশে দাড়াবে কে?

প্রধান প্রতিবেদক :: করোনা ভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে সমগ্র বিশ্ব নিরব,নিস্তব্দ,লাশ অার লাশের মিছিল ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।এর ধারাবাহিকতায় বাংলাদেশেও মৃত ও অাক্রান্তের সংখ্যা গুণিতক হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে।

সরকারের বিধিনিষেধ অনুযায়ী সবাই কঠোর নির্দেশনায় রয়েছে। এ নির্দেশনা কিছু লোক অামলে নিলেও সংখ্যাগরিষ্ঠ লোক তা পাত্তাই দিচ্ছেন না।জাতীয় এ মহা সংকট কালে সবাই যদি কোয়ারেন্টাইনে থাকেন তাহলে, শ্রমজীবী নিম্নঅায়ের কর্মহীন লাখো লাখো অাদম সন্তানদের পাশে দাঁড়াবে কে?

জনগনের কল্যাণ সাধন যদি রাজনীতির ব্রত হয়ে থাকে তাহলে চরম এই সংকটে জীবণ মৃত্যুর সন্ধিক্ষণে জনগণ যদি রাজনৈতিক নেতা কর্মীদের পাশে না পায় তাহলে, রাজনীতির সেই পুরাতন সংজ্ঞাটি বিলুপ্ত হয়ে যাবে।

মৃত্যুকে ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে শ্রমজীবী কর্মহীন অসহায় নিঃস্ব মানবগোষ্ঠীর এ দুর্যোগকালীন সময়ে পাশে দাড়াঁনোর উপযুক্ত সময় বলে বিজ্ঞজনেরা মনে করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..