সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর থেকে অপহরণের ৩ মাস পর অপহৃত মেয়েসহ অপহরণকারীকে উদ্ধার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০১৯ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মকুল মিয়ার ছেলে সাইদুর রহমান (২৩) একই গ্রামের পাত্র সম্প্রদায়ের এক মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়ে মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় গত ৭ মার্চ ২০২০ইং ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যাহার মামলা নং- ০৮। মামলা দায়ের করার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সূত্রে ৬ এপ্রিল চিকনাগুল এলাকা থেকে এজাহার নামীয় বিলাল উদ্দিন (২৮) কে আটক করে। আটক কৃতের তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল সন্ধ্যায় কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় কানাইঘাট উপজেলার রাজানগর গ্রাম থেকে অপহরণকারী সাইদুর রহমান ও অপহৃতাকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস আই আতিকুর রহমান রাশেল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) ওমর ফারুক বলেন, অপহরন মামলা রেকর্ড হওয়ার পর থেকে আমরা বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান করি। অপহরণকারী কৌশলে স্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে আমরা অপহরনকারীকে আটক করতে সক্ষম হই এবং ভিক্টিমকে উদ্ধার করি। অপহরণকারী ও ভিক্টিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd