তোয়াকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

তোয়াকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গৃহবন্দী অসহায় পরিবারে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছ। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনার আলোকে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গোয়াইনঘাটের প্রত্যেক ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাথে পরামর্শ ক্রমে ইউনিয়নে পৃথকভাবে ত্রান তহবিল গঠন করে।

এরই ধারাবাহিকতায় ৫ এপ্রিল (রবিবার) উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নিজস্ব তহবিল থেকে খেটে খাওয়া,কর্মহীন,গৃহবন্দী জনগনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রানসামগ্রী বিতরণে উপস্হিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান,আহবায়ক কমিটির সদস্য জসিম উদদীন উপজেলা বিএনপি নেতা মাহবুব আহমেদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপির , আহবায়ক শামস উদ্দিন আল আজাদ, সদস্য মোস্তাক আহমেদ, খায়রুল আমিন, মর্তুজ মেম্বার, এইচকে এম আফতার, সেলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি দেলোয়ার হোসেন রিপন প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..