সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে ট্যাকেরঘাটে থাকা ‘মুক্তির মঞ্চ’র অফিসে থাকা পাঁচ সিলিং ফ্যান ও টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ট্যাকেরঘাট বাজারে ব্যবসায়ীরা চুরির ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবহিত করেছেন।
ট্যাকেরঘাট বাজারের ব্যবসায়ীরা জানান একদল সংঘবদ্ধ চোর উপজেলা প্রশাসনের তত্বাবধানে থাকা ট্যাকেরঘাটের‘মুক্তির মঞ্চ’র অফিস কক্ষের দরজা ভেঙ্গে সোমবার রাতের কোন এক সময় পাঁচটি সিলিং ফ্যান ও অফিস চত্বরে থাকা একটি টিউবওয়েল চুরি করে নিয়ে যায়।,
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, অতীতে ট্যাকেরঘাটে কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি, আমাদের ধারণা চলমান করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় বড়ছড়াসহ স্থানীয় তিনটি শুল্ক ষ্টেশনে কয়লা চুনাপাথর পরিবহন কাজ বন্ধ থাকায় সুবিধাবঞ্চিত পরিবারের লোকজনই এ চুরির ঘটনা ঘটিয়েছে।
থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো. আবু মুসা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ চোর শনাক্ত করণ ও চোরাই মামলামাল উদ্ধারে তৎপর রয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বললেন, স্থানীয় লোকজন সচেতন হলে এ ধরণের অনাকাংখিত চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব, এরপরও স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রের অপতৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশানা দেয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd