সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি গ্রামের ফয়জুল হকের ১৩ বছরের শিশু পূত্র রিয়াজ উদ্দিন এর উপর অমানবিক নির্যাতন করার অভিযোগ উছেঠে। গত বুধবার সন্ধ্যায় আহারকান্দি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ওই শিশুর উপর নির্যাতন করেন প্রতিবেশি এলাকার বাসিন্ধারা। হামলায় আহত শিশুটি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা গেছে, লাটি গ্রামের আলী হোসেনের ছেলে রাজু মিয়া (১৩) এর সাথে ফুটবল লেখা নিয়ে ওই আহত শিশুর বিরোধ হয়। পরে স্থানীয়রা এই বিরোধটি সমাধান করেন। কিন্তু বুধবার সন্ধ্যায় ১৩ বছরের শিশু পূত্র রিয়াজ উদ্দিনকে একা পেয়ে প্রাণে মারার উদ্দেশ্যে নির্যাতন করেন লাটি গ্রামের জয়নাল অবেদিনের ছেলে নুর হোসেন, নাজিম উদ্দিন, আলী হোসেন।
এ নির্যাতনের ঘটনায় শিশুর রিয়াজ উদ্দিনের বড় ভাই আলমাছ উদ্দিন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি আটক হয়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd