সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: ভারতের রাজধানি দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুর উপজেলার সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে ১লা মার্চ রবিবার বিাকল ৩টায় জৈন্তাপুর ঐতিহ্যবাহি বটতলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার’র সভাপতিত্বে ও মাওলানা মোস্তাক আহমদের পরিচালনায় সিলেটের জৈন্তাপুরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, লামনীগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা কবির আহমদ, রাওজাতুল ইসলাম চাক্তা কওমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাসউদ আজহার, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, মাওলানা দেলোয়ার হোসেন জামিল, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলি আহমদ, মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা সালিম আহমদ, মাওলানা আলিম উদ্দিন বিন আহমদ, মাওলানা হাফিজ আলিম উদ্দিন, হাফিজ কয়েছ আহমদ, মৌলভী হারিছ উদ্দিন, আব্দুল্লাহ আল মাহফুজ, বিলাল আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালানো এবং রড দিয়ে বেধড়ক ভাবে পেটানোর ঘটনাও ঘটেছে। এমনকি অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়েছে। এছাড়া সেখানকার মাদ্রাসা, মসজিদ, স্কলিসহ বিভিন্ন স্থাপনায়ও হামলা চালায় উগ্রপন্থি হিন্দুরা। ভারতের সংবাদ মাধ্যম সহ আন্তজার্তিক সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা এ ঘৃনিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে মুজিব বর্ষে আমাদের সম্প্রতির দেশে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রন বাতিল করারা জোর দাবী জানান। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বট তলায় এসে শেষ হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd