সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে বুধবার সকাল থেকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করে অফিস চত্বরে অবস্থান করেন কর্মরত কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ঘোষিত কর্মসুচি অনুযায়ী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে কর্ম বিরতি পালন তারা। এসময় উপস্থিত ছিলেন, শ্রী জনি চক্রবর্তী, আবুল কালাম আজাদ, মো: বদরুজ্জামান, মো: ছয়ফুল হক, মো আব্দুল লতিফ, দিলীপ কুমার পাল প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd