রিলিজ হলো ‘সাহসী হিরো আলম’

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

রিলিজ হলো ‘সাহসী হিরো আলম’

ক্রাইম সিলেট ডেস্ক : রিলিজ হয়েছে হিরো আলম প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম‘ র ট্রেইলার। এটি তার নিজস্ব হিরো আলম ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল থেকে খ্যাতি পাওয়া হিরো আলমের প্রযোজিত এই সিনেমা ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে । আগামী ২৭ মার্চ বড় পর্দাতেও মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে হিরো আলম জানান, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’। আমার বিপরীতে ৩ জন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি।

এ নিয়ে উচ্ছ্বসিত হিরো আলম বলেন, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। আর আজ আমি এটির ট্রেইলার প্রকাশ করেছি। আশা করছি দর্শক এটি দেখে বুুঝতে পারবে সাহসী হিরো আসলে কি রকম।

হিরো আলম আরও বলেন, আমার বিশ্বাস – অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। সিনেমাটিতে সব শ্রম দিয়ে প্রমানের চেষ্টা করেছি একজন হিরো আলমের সাহসীকতার গল্প।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..