ফিলিপাইনের মেয়ের সাথে প্রেম, সিলেটে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

ফিলিপাইনের মেয়ের সাথে প্রেম, সিলেটে যুবকের আত্মহত্যা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর হাওয়াপাড়া থেকে শাহ কামাল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে হাওয়াড়পাড়ার দিশারী-৮৪নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসার আব্দুস সবুরের ছেলে।

জানা গেছে, ফিলিপাইনের এক মেয়ের সাথে শাহ কামালের প্রেমের সম্পর্ক ছিল। তার আত্মহত্যার পেছনে এর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের সাথে থাকতেন শাহ কামাল। তবে বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবা-মা বাসায় ছিলেন না। শুক্রবার সকালে কাজের বুয়া এসে ঘরে দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। অনেকক্ষণ পরও সাড়া না পাওয়ায় আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে কামালের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঘটনাস্থলে যাওয়া নগরীর কোতোয়ালী থানার এসআই আব্দুল বাতেন ভুঁইয়া জানান, খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি সিলেটভিউকে বলেন, ‘শাহ কামাল প্রায় সময়ই দুশ্চিন্তাগ্রস্থ থাকতেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ফিলিপাইনের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তার আত্মহত্যার পেছনে এসব কোন কারণ জড়িত কিনা, তা খতিয়ে দেখছি আমরা।’

ঘটনাস্থলে গিয়ে শাহ কামালের ঘরে দেখা গেছে, ফিলিপাইনের ওই মেয়ের কয়েকটি ছবি ঘরের মধ্যে পড়ে আছে। শাহ কামাল ও নাম না জানা ফিলিপাইনের ওই মেয়ের একটি ফ্রেমবদ্ধ ছবির নিচে তিনটি ‘হার্ট চিহ্ন (ভালোবাসার প্রতিক)’ রয়েছে। কামালের স্বজনদের কাছ থেকেও ফিলিপাইনের মেয়ের সাথে তার সম্পর্কের বিষয়টি জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..