পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় নারী, গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় নারী, গাছে বেঁধে নির্যাতন

ক্রাইম সিলেট ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উথলি গ্রামের ফার্মগেট পাড়ায় দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরকীয়া প্রেমিকের নাম লিখন (৩২)। তিনি ওই গ্রামের বাসিন্দা, পেশায় মুদি দোকানদার। তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে নির্যাতিতা নারী একই গ্রামের দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানিয়েছে, তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। বৃহস্পতিবার দুপুরে ওই নারীর স্বামী তার দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাতে ওই নারীর ঘরে ঢুকে পড়েন লিখন।

পরে প্রতিবেশীরা তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এরপর দুজনকেই বাড়ির বাইরের একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে রাত ২টার দিকে উপস্থিত হন। পরে অভিযুক্ত লিখন ও ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..