সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার রানীগাও চাটপাড়া যোগীর আসন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, রিপন নামে এক ব্যক্তি ওই এলাকায় একটি লাশ পড়ে আছে বলে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খড়ের উপর পরে থাকা লাশটি উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে থুতনির নীচে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। লাশের পাশে একটি কাঁচি পাওয়া গেছে। লাশটি শনাক্তের জন্য হবিগঞ্জ থেকে পিবিআই সদস্যরা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন। শনিবার হবিগঞ্জ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd