সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিন হত্যার ঘটনায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেরিনের মরদেহ কবর থেকে তোলা হয় বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম।
তিনি জানান, প্রথম সড়ক দুর্ঘটনা মনে করে জেরিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। পরে জানা যায় এটি দুর্ঘটনা নয়, জেরিনকে হত্যা করা হয়েছে। তাই ময়নাতদন্তের জন্য জেরিনের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জেরিনের এ বছর স্থানীয় রিচি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারি সকালে স্কুলের অদূরে ইজিবাইক থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যায় জেরিন। এ অবস্থায় দুর্ঘটনা মনে করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে জেরিনের পরিবার।
তিনি জাননা, তবে জেরিনের ‘দুর্ঘটনা’র তদন্ত করতে গিয়ে পুলিশ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারে, জাকির হোসেন নামে এক বখাটে দীর্ঘদিন ধরে জেরিনকে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছে না। পুলিশ এ তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। এক পর্যায়ে ধল এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে জেরিনের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়, রীতিমতো খুন! এরই মধ্যে জেরিনকে হত্যার কথা স্বীকার করে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে জাকির। তার দুই সহযোগী এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd