সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই নিজেকে আড়াল করে রেখেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। মাহি এখন মজেছেন দুটি জিনিসে। এক তার ব্যবসা আর ‘টোকিও’। গত বছর ডিসেম্বর থেকে এই ‘টোকিও’কে নিয়ে কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। গণমাধ্যম তার এই পোষ্য ‘টোকিও’কে কুকুর সম্বোধন করায় বেশ নারাজ মাহি।
তিনি বললেন, ‘প্লিজ, ওকে কুকুর বলবেন না। ও আমার বেবি। আমার বেবির নাম ‘টোকিও’।’ দেড় মাস বয়সী এই কুকুরটিকে তিনি বনানী থেকে কিনেছেন। বাসায় তার একাকী সময়ে এই ‘টোকিও’ই তার সঙ্গী। তার এই প্রিয় পোষ্যকে নিয়েই তিনি কিশোরগঞ্জ গিয়েছেন ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং করতে।
এদিকে, ২০১৬ সালের ২৫ মে পারভেজ মাহমুদের সঙ্গে মাহিয়া মাহির বিয়ে হয়। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে। তবে মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন অগ্নি’খ্যাত এই নায়িকা। তবে, ফেসবুকে মাহিয়া মাহি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা একসঙ্গেই আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের নিয়ে উল্টাপাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ, স্টপ ইট।’
এদিকে, এ ধরনের ভাবনা কেন তৈরি হচ্ছে প্রসঙ্গে, মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন আমার স্বামীর সঙ্গে কোনো ছবি ফেসবুকে দেওয়া হয়নি। আমাদের পারিবারিক ব্যাপারকে সবার সামনে আনতে চাইনি। সেটা আমাদের ব্যক্তিগত জীবন।’ সবশেষে তিনি বলেন, আমাদের বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা নেই। যা শুনছেন, সবই গুজব। মৃত্যুর আগে আমাদের কেউ আলাদা করতে পারবে না।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd