সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আছাদ উদ্দিনের শিশুকন্যা মাইশা আক্তার রিমু (১১) জুড়ির প্রথম ডেঙ্গু রোগী হিসাবে চিহ্নিত।
রোগির পারিবারিক সুত্রে জানাযায় বিগত সপ্তাহে রিমু জ্বরে আক্রান্ত হলে স্হানীয় উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহের ত্বত্তাবধানে চিকিৎসা নেন, এরপরও জ্বর কমছেনা দেখে আত্বীয় একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শে (২২ নভেম্বর) শুক্রবার বিকালে মৌলভীবাজার শহরের “ইউনাইটেড কম্প্যাথ সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করে রিমুর ডেঙ্গু জ্বর ধরা পড়ে।
বিষটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হলে তিনি পরদিন শনিবার সকালে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্টিব দিয়ে পরীক্ষা করে সিলেট উসমানী হাসপাতালে নিয়ে য়াওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিমু আমার রোগী তাকে আমি পরীক্ষা করেছি সে ডেঙ্গু আক্রান্ত কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তবে রোগীকে সিলেট উসমানী হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর জন্য পরামর্শ দিয়েছন। ইউনাইটেডের রির্পোট সঠিক কিনা জানতে চাহিলে তিনি কোন সদুত্তর দেননি।
রোগীর মাথা নাজমুন নাহার বলেন আমার মেয়ের ডেঙ্গু জ্বর ধরা পড়েছে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যাচ্ছি বর্তমানে সে অনেকটা সুস্থ, আর যেন এরোগ কারো না হয় সেজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ যেন দ্রুত প্রতিকারের ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।উল্লেখ্য রিমু জুড়ির আলফালাহ ইসলামী একাডেমীর ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd