সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হিরন মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে শাহপরাণ থানাধীন বালুচর এলাকার রমিজ উদ্দিন বাবুলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, নিপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজিসহ ৬ টি মামলা চলমান রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালুচর-টিলাগড় এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে নিপু এসব অপরাধ করে বেড়ান বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে শাহ্পরাণ (র:) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd