মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযান, আটক ৮১

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযান, আটক ৮১

আমির উদ্দিন, মালয়েশিয়া থেকে :: শুধু অবৈধ অভিবাসী নয়, এবার নাইট ক্লাব গুলোতে চলছে ব্যাপক ধরপাকড়। টুরিস্ট ভিসায় এসে দেহব্যবসার অভিযোগে মালয়েশিয়ার বিভিন্ন নাইট ক্লাবে চলছে অভিযান। তারই অংশ হিসেবে মালয়েশিয়ার প্রাচীনতম রাজধানী মালাকা শহরে দুটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে ৭৯ জন্য নারীসহ ৮১ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ।

গত রবিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় থেকে শুরু করে ভোর আড়াইটা পর্যন্ত ব্যাপক অভিযান পরিচালনা করে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ। অভিযানের সময় দুটি নাইট ক্লাব থেকে ১৫০ জনকে আটক করে যাচাই-বাছাই শেষে ৮১ জনকে গ্রেফতার করে ইমিগ্ৰেশন।

আটককৃতদের মধ্যে চাইনার ৩০ এবং ভিয়েতনামের ৪৯ জন নারীকে গ্রেফতার করে।

এসময় ঐ নাইট ক্লাবে কর্মরত মায়ানমারের ২ জন পুরুষকে গ্রেফতার করে। আটককৃত নারীদের বিরুদ্ধে পতিতাবৃত্তি এবং টুরিস্ট ভিসায় এসে এদেশে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..