বিশ্বনাথে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

বিশ্বনাথে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ট্রাকচাপায় আতাউর রহমান (১৫) নামের বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সে স্থানীয় লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের ইসমাইল আলীর পুত্র ও লামাকাজী বাজারস্থ সালমা এন্টার প্রাইজের কর্মচারী বলে জানা গেছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, আতাউর রহমান সিলেট সদর উপজেলার মোল্লাগাঁও গ্রামে দোকানের মালামাল পার্সে করে বাইসাইকেলে ফিরছিন। সকাল ১১টায় সে লামাকাজী পয়েন্টে পৌছামাত্র পিছন দিক থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে তার বাইসাইকেল থেকে সড়কে পড়ে যান আতাউর রহমান।
তখন সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ২০-২৩২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আতাউর। এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..