সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মুন্সীগঞ্জে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ দুই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার আলী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। রোববার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থ সবাই পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে আসেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd