সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা পেঁয়াজ বোঝাই ডি.আই ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে ২জন গুরুত্বর আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে ভারত হতে বিভিন্ন প্রকার মাদক সামাগ্রী, গরু-মহিষ, চা-পাতা, পেঁয়াজ অবাধে প্রবেশ করছে জৈন্তাপুর সীমান্ত দিয়ে।
রবিবার সকালে চোরাই পথে আনা পেঁয়াজ বোঝাই দ্রæতগামী ডি.আই ট্রাক সিলেট-মেট্রো-ণ-১১-০৫০৭ জৈন্তাপুর হতে সিলেটে যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাসকূপ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়। এঘাটনায় চালক সহ ২জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া যায়।
দুর্ঘটনায় আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার পরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd