সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার এক আসামীকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়েছে।
গত ২ নভেম্বর ভোরে সৈয়দ আলবাব হোসেন দুলু মিয়ার মেন্দিবাগস্থ বাসায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পরে তিনি বাদী হয়ে সিলেটের কোতোয়ালি মডেল থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা (মামলা নং-০৯, তাং-০৩/১১/২০১৯) দায়ের করেন।
পুলিশ জানায়- শুক্রবার (১৫ নভেম্বর) কোতোয়ালী থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ চৌধুরী ফোর্সসহ হবিগঞ্জ জেলার সদর থানার মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার আসামী মো. আলমগীর হোসেনকে (২২) গ্রেপ্তার করেন। মো. আলমগীর হোসেন হবিগঞ্জের চুনারুঘাট থানার গনেশপুর গ্রামের মো. চেরাগ আলীর পুত্র। বর্তমানে তারা হবিগঞ্জের সদর থানার মাহমুদাবাদ এলাকায় বসবাস করছেন।
গ্রেপ্তারের সময় আলমগীরের নিকট থেকে ছিনতাইকৃত SYMPHONY D40 সহ আরো ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd