সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে নিখোঁজের চার মাস পর এক যুবকের খন্ডিত কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম হোসেন মিয়া (২৪)।
সে গোয়াইনঘাট উপজেলার নয়াগাঙ্গের পাড় এলাকার আব্দুল গণি মিয়ার পুত্র। নিহত হোসেনের স্বজনেরা জানান , চলতি বছরের ১০জুলাই রাত ১১টার দিকে জাফলং পিয়াইন নদীরতে জ্বালানী কাঠ সংগ্রহণ করার জন্য গিয়ে পিয়াইন নদীর উপর বিদ্যুতের ঝুলন্ত তারে স্পর্শ হয়ে হোসেন পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পায়নি।
শুক্রবার সকাল ৯টায় জাফলং পিয়াইন নদীর মমিনপুর এলাকায় হঠাৎ দীর্ঘ ৪ মাস পর শুক্রবার মাদ্রাসার ছাত্ররা ভাসমান অবস্থায় লাশের গলিত কিছু অংশ ও খন্ডিত কঙ্কাল দেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে লাশটি উদ্ধার করে গোয়াইনঘাট থানার এসআই মুহিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। থানার ওসি মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd