সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার রাতে তারুখাল গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করা হয়েছে।
কিন্তু থানা পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে এখনো ধরাছোয়ার বাহিরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের আব্দুল খালিকের বাড়ির জুয়া ও বাংলা মদের আসর। এই আসরটি পরিচালনা করছেন তরুখাল গ্রামের মৃত আয়ুব আলীর পূত্র রেজাউল করিম। তার নেতৃত্বে দীর্ঘদিন থেকে খালিকের বাড়িতে এই কার্যকলাপ চলছে। যার ফলে ধংস হচ্ছে এলাকার তরুণ সমাজ।
এই দীর্ঘদিনের জুয়া ও মাদকের আসরটি উচ্ছেদ করতে স্থানীয়রা কয়েক বার প্রতিবাদ জানালেও কোন প্রতিকার হয়নি। বিদায় দিন দিন আরও বৃদ্ধি পেছে এই এলাকায় মাদকের ছড়াছড়ি।
এলাকার যবসমাজকে রক্ষা করতে মাদক ও জুয়া বন্ধে গোয়াইনঘাট থানা পুলিশসহ প্রশাসনের উর্দ্দতন কতৃপক্ষের নিকট আশু হস্থক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd