সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল সাকিনস্থ জনৈক ইমাম উদ্দিনের বাড়ির সামনে থেকে ৪৩ বোতল ফেন্সিডিলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. ইমাম উদ্দিন (২৩), পিতা- আজির উদ্দিন, সাং- খাগাইল, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে সিলেটে জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd