সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোাইনঘাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড’র ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে দোকানের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার ভোর রাত ৩টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের হাতিরপাড়া পয়েন্টে এঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে সারী-গোয়াইনঘাট সড়কের হাতিরপাড়া পয়েন্টে ২০/২৫টি দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলেযান। রাত ৩টার দিকে দক্ষিণ পাশে মুজম্মিল মিয়ার ভেরাইটিজ দোকানে আগুনের সুত্রপাত হয়।
এসময় আশপাশের লোকজন অগ্নিকান্ডের শব্ধ শুনে ঘুম থেকে উঠে মসজিদের মাইকে প্রচার করেন। খবর পেয়ে গ্রামের কয়েক শতাধিক লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। তথক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়েযায়। পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা হলেন উপজেলার হাতিরপাড়া গ্রামের মুজম্মিল হোসেন, আলতাফ হোসেন.আব্দুল মালিক, মহররম আলী। দোকান ভিটার মালিক ইমদাদ জানান গভীর রাতে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয় এবং সব মিলিয়ে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানতে চাইলে ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ অগ্নিকান্ডে সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ প্রেরন করেছি। তিনি বলেন অগ্নিকান্ডটি বিদ্যূতে সট-সার্কিট থেকে হতে পারে এটা প্রাথমিক ধারনা করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd